পবিত্র সাইয়্যিদুল আইয়াদ পালন করা খাস সুন্নত এর অন্তর্ভুক্ত

পবিত্র সাইয়্যিদুল আইয়াদ পালন করা খাস সুন্নত এর অন্তর্ভুক্ত

মীলাদ শরীফ পাঠ করা অথবা ঈদে মীলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা এটা খাস সুন্নত এর অন্তর্ভুক্ত।
হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে-

عن العرباض بن سارية رضي الله عنه قال قال رسول صلي الله عليه و سلم عليكم بسنتي و سنة الخلفاء الراشدين المهدين تمسكوا بها و عضوا عليها بالنواجذ

অর্থ : হযরত ইরবায ইবনে সারিয়া রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, তোমাদের জন্য আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশেদীন রদ্বিয়াল্লাহু আনহুন উনাদের সুন্নত অবশ্যই পালনীয়। তোমরা তা মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো।”
বিস্তারিত

সর্বশ্রেষ্ঠ তাজদীদ কে জারী করলেন?কি উনার পরিচয় ?

সর্বশ্রেষ্ঠ তাজদীদ কে জারী করলেন?কি উনার পরিচয় ?
কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ট ইবাদত মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ হচ্ছেন ‘নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বিলাদত শরীফ উনার দিবস উপলক্ষে খুশি প্রকাশ করা এবং তাসবীহ-তাহলীল মুবারক পাঠ করা, উনার পূত-পবিত্র সম্মানিত জীবনী মুবারক উনার সামগ্রিক বিষয়ে আলোচনা করা।’ সুবহানাল্লাহ! আর সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ যেহেতু সমস্ত উম্মত, সমস্ত জিন-ইনসান, সমস্ত মাখলূকাত, সমস্ত কায়িনাতবাসীর জন্য ‘সর্বশ্রেষ্ঠ ঈদ’ তাই যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আ’ইম্মাহ, মুহ্‌ইস সুন্নাহ্‌, ক্বাইয়্যুমুয্‌ যামান, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, হাবীবুল্লাহ্‌, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফের মামদুহ্‌ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এই মহাসম্মানিত সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নামকরণ মুবারক করেছেন, ‘সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ’ হিসেবে। সুবহানাল্লাহ!
পরিচয় মুবারক
পঞ্চদশ শতকের যিনি মুজাদ্দিদ এবং যিনি মুজাদ্দিদে আ’যম ওনার মোবারক পরিচয়, আগমনের প্রেক্ষাপট, কারণ ও তাজদীদের ব্যাপ্তির সংক্ষিপ্ত বিবরণ
বিস্তারিত

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার পরিচয়

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার পরিচয়

সমস্ত ছলাত ও সালাম নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ , হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি। যিনি সমগ্র কায়িনাতের মূল বা উৎস। উনার মুবারক শানে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

ورفعنا لك ذكرك.

অর্থ: “আমি আপনার সুমহান মর্যাদাকে বুলন্দ করেছি।” (পবিত্র সূরা ইনশিরাহ)

এ পবিত্র আয়াত শরীফ-এ মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মর্যাদা বুলন্দির কোনো সীমা নির্ধারণ করেননি। কাজেই কোন মাখলূকাতের জন্যই সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মর্যাদা মর্তবার সীমা নির্ধারণ করা তো জায়িয হবেই না। বরং মর্যাদা-মর্তবার সীমা নির্ধারণের চিন্তা করাটাও কুফরীর অন্তর্ভুক্ত।
বিস্তারিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুবারক তাজদীদ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুবারক তাজদীদ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক তাজদীদ
আন নাযীরু, আন নাজমুছ ছাক্বিবু, আন নূরুম মুজাসসামু, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উনার দিনই হচ্ছে সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদু ঈদে আ’যম, সাইয়্যিদু ঈদে আকবর এবং তা পালন করা জিন-ইনসান তো অবশ্যই বরং কুল-কায়িনাতের জন্য ফরয আর
এই মুবারক তাজদীদই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুবারক তাজদীদ

محمد رسول الله
অর্থ: “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার রসূল।” (পবিত্র সূরা ফাতহ : পবিত্র আয়াত শরীফ ২৯)
মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক ফরমান,
বিস্তারিত

সর্বশ্রেষ্ঠ বেমাছাল তাজদীদ সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন সর্বত্তম ইবাদত।


জামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, জামানার ইমাম ও মুজতাহিদ,মুজাদ্দিদে আ’যম,গাউসুল আযম,ইমামুল আইম্মাহ,মুহিউস সুন্নাহ,হাকিমুল হাদিস,সাইয়্যিদুল খুলাফা,সাইয়্যিদুনা আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার সর্বকালের,সর্বযুগের, সর্বশ্রেষ্ঠ, অভূতপূর্ব, বেমেছাল,সুমহান তাজদীদ মুবারক ‘হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ২৪ ঘণ্টা তথা দায়িমীভাবে সারা জীবন সম্মানিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেছেন,আর এই সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল সুবহানাল্লাহ!!! 
বিস্তারিত