কিয়ামতের ময়দানে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনকারীদের কোন হিসেবই নেয়া হবে না

কিয়ামতের ময়দানে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনকারীদের কোন হিসেবই নেয়া হবে না

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا خَلَقْتُ الْـجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ.
অর্থ : “আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।” (সূরা যারিয়াহ : ৫৬)
এই পবিত্র আয়াত শরীফ হতে সুস্পষ্ট যে মানুষ ও জিনকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ পাক উনার ইবাদত করার জন্য। আর মহান আল্লাহ পাকই ইবাদতের নিয়ম-নীতি, তরতীব বা পদ্ধতি বাতলে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকই সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন কোন ইবাদত সর্বোত্তম। 
বিস্তারিত

হাপবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এবং কিভাবে পালন করবেন?

হাপবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এবং কিভাবে পালন করবেন?
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, ঈদে আ’যম, ঈদে আকবর, সকল ঈদের সেরা ঈদ মহাপবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে মহাপবিত্র ১২ই রবীউল আউয়াল শরীফে (আগের দিন মাগরিব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত)মু’মিন গণের করণীয় আমল সমূহ-
ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ?
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সুরা দুহা শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ 
অর্থ- মহান আল্লাহ পাক উনার তরফ হতে প্রাপ্ত নেয়ামত মুবারক প্রকাশ করুন, বর্ণনা করুন এবং খুব চর্চা করুন।”
এখন আপনিই বলুন যে, আমাদের জন্য নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বড় নিয়ামত মুবারক আর কি হতে পারেন? যা পাওয়ার জন্য আমরা উনার আলোচনা করবো, উনার ছানা-ছিফত করবো এবং চর্চা করবো?
অথচ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে সব থেকে বড় নিয়ামত ও রহমত একথা তো খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি নিজেই স্পষ্ট করেই বলে দিয়েছেনঃ- 
বিস্তারিত

মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফে উম্মাহর করণীয়

মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফে উম্মাহর করণীয়
সর্বকালের সর্বশ্রেষ্ঠ খুশির দিন মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উনার সারারাত্র মাহফিল শরীফ তথা ফালয়াফরাহু শরীফ পালন করার জন্য মাগরিবের সময় জয়তুন তেল শরীরে মাখিয়ে গোলাপ পানি যুক্ত হাম্মামখানায় গোসল সেরে নিতে হবে। তারপর উত্তমরুপে আতর সহ অন্যান্য সুঘ্রাণযুক্ত সহকারে নিজেকে এবং নিজ পোশাক সুরভিত করে সর্বাগ্রে খুশী প্রকাশ করে মিষ্টান্ন গ্রহণ করতে হবে।

তারপর ময়দানে গিয়ে মাহফিলে উপস্থিত হয়ে সকলে একত্রে মিলাদ শরীফ পাঠ করবেন। তারপর সারাদিন সাইয়্যিদুল আইয়্যাদ শরীফ
বিস্তারিত

পবিত্র ১২ই রবিউল আউয়াল তারিখের আমলগুলো কি ? কি ?

পবিত্র ১২ই রবিউল আউয়াল তারিখের আমলগুলো কি ? কি ?
১) নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে বাদ মাগরিব (এবছর ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) দিন সন্ধা থেকে পবিত্র ১২ই রবিউল আউওয়াল শরীফ শুরু) থেকে মাহফিল করবেন, সারারাতব্যাপী উনার প্রশংসা তথা ছানা-ছিফত, দুরুদ শরীফ, মিলাদ শরীফ পাঠ করবেন। উনার জীবনী মুবারক আলোচনা করবেন, তাসবিহ তাহলিল, নামাজ-কালাম-কুরআন শরীফ-তাহাজ্জুদ আদায় করবেন, তওবা ইস্তেগফার করবেন ।
২) যে মুবারক সময় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিলাদত শান মুবারক প্রকাশ করেছেন তথা সুবহে সাদিকের সময় মিলাদ শরীফ, কিয়াম শরীফ, মুনাজাত করবেন।
বিস্তারিত